ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাহরুখকন্যাকে মালাইকার সঙ্গে তুলনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২ বার পঠিত

ক্রপ টপ আর ব্যাগি ট্রাউজার পরে বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান। এতটুকুই! আর সেজন্য তাকে যা নয় তাই শুনতে হল। কেউ বললেন ‘জুনিয়র মালাইকা’। কেউ আবার বাবা শাহরুখের তুলনা টেনে লিখলেন, তারকাসন্তান মানেই তারকা নয়।

জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ ছবিতে অভিনয় করছেন সুহানা। ছবিতে রয়েছেন শ্রীদেবীকন্যা খুশি কাপুর, অমিতাভের নাতি অগস্ত্য নন্দাসহ এক ঝাঁক নতুন মুখ। সেই নিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন শাহরুখকন্যা। তারা আঙুল তুলে বলেন, তারকাকন্যা বলেই সহজে ছবিতে সুযোগ পেয়েছেন। নয়তো কোনো যোগ্যতা নেই সুহানার।

বৃহস্পতিবার বিদেশ থেকে ফিরেছেন সুহানা। বিমানবন্দরে তার একটি ছবি ভাইরাল হয়েছে। ক্রপ টপ-ব্যাগি ট্রাউজার পরা সুহানার হাতে জ্যাকেট। কাঁধে পিচ রঙের ব্যাগ। সেই নিয়েই ফের সরব নেট মাধ্যম। কেউ মন্তব্য করে লিখলেন, এ তো জুনিয়র মালাইকা অরোরা! কেউ লিখলেন, এরা নিজেদের সুপারস্টার ভাবেন।

একজন লিখলেন, তারকার সন্তান আর তারকার মধ্যে অনেক ফারাক। এর পর আপনারা বলবেন, স্বজনপোষণ শেষ হয় না। হবেই বা কী করে? আপনারা তো আগেই এদের তারকা বানিয়ে দেন।

অন্য একজন লিখলেন, পুরোটাই বাপের ক্ষমতা। বাকি আর কিচ্ছু নেই। এত মাথায় তুলবেন না।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102