ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৮০০ বস্তা সার জব্দ, জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫ বার পঠিত

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে অবৈধভাবে মজুদ করা ৮০০ বস্তা টিএসপি সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মজুদকারী ব্যবসায়ী শাহ্ আলম আকন্দকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রেজা-ই-মাহমুদ বিষযটি নিশ্চিত করেন।

এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) এস এম আব্দুল্লাহ-বিন-শফিক এ অভিযান পরিচালনা করেন।

রেজা-ই-মাহমুদ জানান, গোপন খবর পেয়ে রোববার দিনগত রাতে মহিমাগঞ্জ ইউনিয়নে শাহ্ আলম আকন্দের বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাড়ির নিচ তলায় অবৈধভাবে মজুদ করা ৮০০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। মজুদ করার অপরাধে শাহ্ আলম আকন্দকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত সার প্রকৃত দরে কৃষকদের মধ্যে বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102