ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭ বার পঠিত

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। সোমবার (১২ সেপ্টেম্বর) জেলার দৌলতপুর ও মহিষাডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের মৃত বারী দফাদারের ছেলে গাফফার (৩৮), আজিল প্রামাণিকের ছেলে সানোয়ার ওরফে ছানু প্রামাণিক (৪০), ইনতা সর্দ্দার (৪৬) ও এনদাল (৪২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে দৌলতপুর থেকে ভটভটিতে করে তিন ব্যবসায়ী কাঁচামাল কিনতে কুমারখালীর আলাউদ্দিন নগরে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভটভটিকে ধাক্কা দিলে পাশের খাদে পড়ে গাফফার (৩৮), সানোয়ার ওরফে ছানু প্রামাণিক (৪০) ও ইনতা সর্দ্দার (৪৬) নিহত হন। এসময় আহত হস আরও নয়জন।

অন্যদিকে কুষ্টিয়া-ঝিনাইদ সড়কের মহিষাডাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। এসময় এন্দাল নামের একজন নিহত হন। এসময় আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102