ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোংরা পরিবেশে খাবার তৈরি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪ বার পঠিত

নোংরা পরিবেশে খাবার তৈরি ও যথাযথ প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণ না করাসহ নানা অনিয়মের অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম।

মঙ্গলবার (১৩ সে‌প্টেম্বর) নগরের ষ্টেশন রোড, কাজীর দেউরি ও জামালখান এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সুত্রে জানা যায়, নোংরা পরিবেশে চটপটি, ফুসকা ও বিরিয়ানি তৈরি অভিযোগে সুবাহ ফাস্ট ফুড নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, মালঞ্চ নামে একটি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা ও হাজী বিরিয়ানি নামে আরও একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার জ‌রিমানা করা হয়। এছাড়া নোংরা পরিবেশে বেকারি পণ্য ও মিষ্টি প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও মোড়কজাতকরণের বিধিমালা না মানায় মিসকাহ ধানসিঁড়ি বেকারি অ্যান্ড সুইটস নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রয়, মূল্যতালিকা না রাখা ও মোড়কজাতকরণের বিধিমালা না মানায় ষ্টেশন রোড এলাকার মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল’র একটি আউটলেটকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ পরিচালক মো. ফয়েজ উল্যাহ বাংলানিউজকে বলেন, নগরের বিভিন্ন এলাকায় অভিযান চারানো হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া যায়। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করার পাশাপাশি ৫ প্রতিষ্ঠান‌কে ১ লাখ ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক দিদার হোসেন ও সহকারী পরিচালক আনিছুর রহমান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102