ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে আবারও নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ ঘোষিত সাপ্তাহিক হালনাগাদে প্রায় এক বছর পর শীর্ষে উঠে এলেন সাকিব।

গত সপ্তাহে র‌্যাংকিংয়ে ২৫২ রেটিং নিয়ে শীর্ষে ছিলেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবি। এশিয়া কাপে তার বাজে পারফরম্যান্সের কারণেই শীর্ষস্থান ফিরে পেলেন সাকিব।

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ৫ ম্যাচে ৪ ইনিংসে ব্যাট হাতে মাত্র ১৬ রান করেন নবি। আর বল হাতে নিয়েছেন ৩ উইকেট। এমন পারফরম্যান্স তার ৬ রেটিং পয়েন্ট কমেছে। ২৪৬ পয়েন্ট নিয়ে নেমে গেছেন তালিকার দুই নম্বরে।

এশিয়া কাপে ২ ম্যাচে ব্যাট হাতে ৩৫ রানের পাশাপাশি বল হাতে সাকিব নিয়েছেন ১ উইকেট। এর আগের প্রকাশিত র‌্যাংকিংয়ে ২৪৮ রেটিং ছিল সাকিবের। নবির ৬ পয়েন্ট কমায় ২৪৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠেছেন সাকিব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102