ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দাঁড়িয়ে থাকা লরিতে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬ বার পঠিত

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা লরির পেছনে কাভার্ড ভ্যান ধাক্কায় দেওয়ায় চারজন নিহত হয়েছেন। এসময় দুই পুলিশ সদস্যসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার রাত ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের রায়পুর এলাকার মো. হারুনের ছেলে মেহেদী হাসান (২২), মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছড়া এলাকার মো. শামছুদ্দিনের ছোট ছেলে মো. সুমন (২৮) ও বড় ছেলে মো. শেখ ফরিদ (৩০)। অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, গতকাল বুধবার রাত ১১টার দিকে সোনাপাহাড় এলাকায় যাত্রীবাহী একটি বাস ও লরির মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ। এসময় রাস্তার পাশে থেমে থাকা লরিটির পেছনে আরেকটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে পেছনে দাঁড়ানো চার ব্যক্তি নিহত হন। এ সময় পুলিশের দুই সদস্যসহ চারজন আহত হন। দুর্ঘটনাকবলিত তিনটি গাড়িই হেফাজতে নিয়েছে হাইওয়ে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102