ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধুনটে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২০ বার পঠিত

বগুড়ার ধুনটে সুলতান আলী (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুলতান আলী উপজেলার শৈলমারি গ্রামের আলতাব আলীর ছেলে। তিনি ধুনটের কৃষক রনজু হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

জানা গেছে, সুলতান আলী সন্ধ্যায় বাড়ি থেকে ৪০০ মিটার দূরে জলাশয়ে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করতে যান। এর এক পর্যায়ে দুর্বৃত্তরা ঘটনাস্থলে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন সেখানে মাছ শিকার করতে গিয়ে সুলতানের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহালের পর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম বলেন, কি কারণে এ হত্যার কারণ এখনও জানা যায়নি। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত সুলতান আলী ২০২০ সালে সংঘটিত কৃষক রজনু মিয়া হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে থানায় অপহরণ এবং মাদক মামলা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102