ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেমের জানাজা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬ বার পঠিত

বিএনপি ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে শাহ মোয়াজ্জেম হোসেনের মরদেহ বিএনপির দলীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়। এ সময় জানাজা ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ শাহ নেছারুল হক।

জানাজা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় কফিনে। জানাজার আগে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা তার বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন তার সহকর্মীরা।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বক্তব্য দেন।

জানাজায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান ও জাগপার চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান অংশ নেন।

এ সময় বিএনপি নেতা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, রুহুল কবির রিজভী, হাবিব উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, হাবিবুর রহমান হাবিব, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আমিনুল হক, এ বি এম মোশাররফ হোসেন, সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102