ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২০০ কোটি রুপি পাচার: জ্যাকুলিনকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯ বার পঠিত

২০০ কোটি রুপি পাচারের মামলায় বলিউড সেনসেশন জ্যাকুলিন ফার্নান্দেজকে জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইং (ইওডব্লিউ)। বুধবার বেলা ১১টা ২০ মিনিটি থেকে বিকাল ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলে। খবর বলিউড হাঙ্গামা।

পূর্ব নির্ধারিত সময়ে জিজ্ঞাসাবাদ শেষ করতে এক সপ্তাহ আগে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে অনুরোধ করে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইং (ইওডব্লিউ)। ২০০ কোটি রুপি পাচারের সঙ্গে জড়িত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের কারণে এই অভিনেত্রীর বিরুদ্ধে সমন জারি হয়।

খবরে বলা হয়, বুধবার বেলা ১১টা ২০ মিনিটে জ্যাকুলিন ফার্নান্দেজ ইওডব্লিউ কার্যালয়ের পেছন দরজা দিয়ে প্রবেশ করেন। তাকে বিকাল ৫টা পর্যন্ত প্রশ্ন করা হয়। ধারণা করা হচ্ছে- বলিউড অভিনেত্রীকে বৃহস্পতিবার তার বিরুদ্ধে আবার সমন জারি করা হবে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, জ্যাকুলিন এই আইনি প্রক্রিয়ায় তাদের সহযোগিতা করছেন।

খবরে বলা হয়, জ্যাকুলিন ফার্নান্দেজের কাছ থেকে সাত কোটি ২৭ লাখ রুপি হাতিয়ে নিয়েছেন ধনকুবের সুকেশ চন্দ্রশেখর।

এর আগেও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় বলিউডের এই অভিনেত্রীকে তিনবার জিজ্ঞাসাবাদ করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102