ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উত্তরপ্রদেশে ভারি বৃষ্টিতে দেওয়াল ধস, ৯ জনের প্রাণহানি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২ বার পঠিত

ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে ভারি বৃষ্টির কারণে একটি দেওয়াল ধসে পড়েছে। এতে অন্তত নয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তাছাড়া এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। গত ২৪ ঘণ্টা ধরেই এলাকাটিতে ভারি বৃষ্টি হচ্ছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় যুগ্ম পুলিশ কমিশনার (আইন শৃঙ্খলা) পীযূষ মোর্দিয়া বলেন, দিলকুশা এলাকায় আর্মি ক্যাম্পের বাইরে ছোট ছোট ঘরে কিছু শ্রমিক বসবাস করছিলেন। রাতভর ভারি বৃষ্টির কারণে সেখানের সীমানা প্রাচীর ধসে পড়ে।

তিনি বলেন, আমরা ভোর তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হই। এ সময় ধ্বংসস্তূপ থেকে নয়জনের মরদেহ বের করার পাশাপাশি একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তাছাড়া এক রাতের অবিরাম বৃষ্টির পর ভোর ৪টায় সব স্কুল বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়। বেশ কয়েকটি এলাকায় কমলা ক্যাটাগরির ভারি বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।

লখনৌতে একদিনে যে বৃষ্টি হয়েছে যা পুরো এক মাসে দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় স্থানটিতে ১৫৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102