ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিয়ানমারের সঙ্গে যুদ্ধ চায় না বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫ বার পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশ কোনো যুদ্ধ চায় না। তাই সীমান্তে মিয়ানমারের মর্টার শেল ছোড়ার বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা করা হবে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী। মিয়ানমারের সঙ্গে কোনো ধরনের যুদ্ধে জড়াতে চাই না আমরা। প্রয়োজনে এ নিয়ে জাতিসংঘে অভিযোগ দেয়া হবে।

গত ১৪ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, বাংলাদেশ সীমান্তে আর কোনো গোলা পড়বে না বলে প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার। সেই সঙ্গে দেশটির আর কোনো নাগরিক এদেশে ঢুকবে না বলে নিশ্চয়তা দিয়েছে তারা।

এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, মিয়ানমারের সঙ্গে সংলাপ ও আলোচনার মাধ্যমে সীমান্তে উত্তেজনা এড়াতে চায় বাংলাদেশ।

তবে এদিন সকালেও বান্দরবানের তুমব্রু সীমান্তে গোলাগুলির খবর পাওয়া গেছে। এ ঘটনা এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের সীমান্তে মর্টার শেল হামলায় অন্তত একজন নিহত হন। আর আহত হন অন্তত ৪ জন। এরপর থেকে ঘুমধুম সীমান্তে থম থমে অবস্থা বিরাজ করছে।

গত কিছুদিন ধরেই সীমান্তে উত্তেজনা বিরাজমান। মাঝে মাঝেই মিয়ানমার থেকে মর্টার শেল ও গোলা বাংলাদেশ সীমান্তে এসে পড়ছে। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।

এ ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিয়াও মোকে দেশটির উইংয়ের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাতের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। মিয়ানমারকে দু’বার কঠোর প্রতিবাদ জানায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102