ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিয়ানমার পরিস্থিতি প্রধানমন্ত্রী পর্যবেক্ষণ করছেন: পরিকল্পনামন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩ বার পঠিত

বাংলাদেশ শান্তিপূর্ণভাবে ভারত, নেপাল, ভুটানসহ পার্শ্ববর্তী অন্যান্য দেশগুলোকে সঙ্গে নিয়ে মিয়ানমার ইস্যু সমাধানের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘মিয়ানমারও আমাদের প্রতিবেশী। তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে একটা সমাধান বের করা হবে। তবে সব সময় ধৈর্য ধারণ করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে।’

শনিবার সন্ধ্যায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তর্জাতিক মৎস্য সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘মিয়ানমার পরিস্থিতি প্রধানমন্ত্রী পর্যবেক্ষণ করছেন। সুতরাং এটা কোনো বিবাদের বিষয় নয়, এটা সমাধানের বিষয়।’

এর আগে বিকেলে সিলেটের একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত আন্তর্জাতিক মৎস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সম্মেলনে উপস্থিত ছিলেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান রহমান হাওলাদার, ভারতীয় সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জয়সওয়ালসহ সংশ্লিষ্ট শিক্ষক ও গবেষণকরা।

সম্মেলনে বাংলাদেশ ভারত ডেনমার্ক মালোয়েশিয়া, যুক্তরাষ্ট্র কোরিয়াসহ ১০টি দেশ থেকে ৩ শতাধিক গবেষক অংশ নেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102