ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাঙামাটিতে অনির্দিষ্টকালের অটোরিকশা ধর্মঘট চলছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

রাঙামাটি শহরে অটোরিকশা ভাঙচুরের ঘটনায় অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতি।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে ঘটনার প্রতিবাদ হিসেবে জেলা শহরে সব অটোরিকশা চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে অটোরিকশা চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং অফিসগামী জনগণ ভোগান্তিতে পড়েছেন।

দেশের একমাত্র রিকশাবিহীন শহর রাঙামাটিতে যোগাযোগের প্রধান মাধ্যম হলো অটোরিকশা। শহরের বাসিন্দাদের নির্ভরযোগ্য একমাত্র বাহনটি বন্ধ থাকায় যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে।

শনিবার দিনগত রাতে জেলা শহরের রাঙাপানি এলাকায় অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সদস্য চালক আবুল হোসেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বরের এলএনজি স্টেশন থেকে অটোরিকশায় গ্যাস রিফিল করে ফিরছিলেন। পথে গাড়িটি লক্ষ্য করে কয়েকটি পাথর ছোড়া হয়। এতে চালক আহত হন এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনার পরপরই সংগঠনটির নেতৃবৃন্দ রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য অটোরিকশা চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়।

এর আগে রাঙামাটি সদরের জীবতলী ইউনিয়নের আগরবাগান এলাকায় চাঁদার টোকেন না থাকায় একটি অটোরিকশা পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার জন্য চালক সমিতি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সন্তু গ্রুপকে দায়ী করেছে। একই দিন বিকেলে চালক সমিতির নেতৃবৃন্দ জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে তিন দফা দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102