ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কটিয়াদীতে ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক বিক্রেতা আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭ বার পঠিত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহফুজ মিয়া (৪৫) ও কবির মিয়া (৩২) নামে দুই মাদকবিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে এ তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

আটক মাদক বিক্রেতারা হলেন-ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার রামরাইল এলাকার মৃত লাল মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৪৫) এবং একই জেলা ও উপজেলার ভৌলাচং এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে কবির মিয়া (৩২)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে কটিয়াদী উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা। এসময় মাদকবিক্রেতা মাহফুজ মিয়া ও কবির মিয়াকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার ৩৬৫ টাকা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদকবিক্রেতা মাহফুজ মিয়া ও কবির মিয়া জানান, দীর্ঘদিন ধরে তারা মাদকদ্রব্য (ইয়াবা) ক্রয়-বিক্রয় করে আসছিল।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, অভিযানে আটকের পর মাদক বিক্রেতা মাহফুজ মিয়া ও কবির মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102