ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাক চালাচ্ছিলেন হেলপার, ধাক্কায় আহত ৩ সাংবাদিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭ বার পঠিত

চালকের অনুপস্থিতিতে ট্রাক নিয়ে ট্রায়াল দিচ্ছিলেন হেলপার। আগে পেছনে না দেখেই ট্রাকটি ঘোরাবার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে আহত হন তিন সাংবাদিক।
রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে হাটিকুমরুল-পাবনা মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন চড়িয়া শিকার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা হলেন- বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি এইচ এম আলমগীর কবির, ও দৈনিক আজকের জনবানী পত্রিকার সহকারী সম্পাদক এবং সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ।

আহত দুলাল উদ্দিন আহমেদ জানান, মোটরসাইকেলে করে তারা তিন সাংবাদিক উল্লাপাড়া যাচ্ছিলেন। পথে চড়িয়া শিকার এলাকায় পৌঁছালে সেখানে ট্রাকটি ঘোরাচ্ছিলেন হেলপার। আগে পিছে না তাকিয়ে ট্রাকটি ঘোরাবার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা তিনজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে হাটিকুমরুল গোল চত্বরের একটি বেসরকারি হাসপাতাল পরে সিরাজগঞ্জ শহরের প্রাইম হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ইউসুফ দেওয়ান রাজুর অবস্থা গুরুতর।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে আনা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102