ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রংপুরে সদস্যপদে ১০ জনের মনোনয়নপত্র বাতিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯ বার পঠিত

রংপুর জেলা পরিষদ নির্বাচনে যাচাই বাছাইয়ে সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার যাচাই বাছাই শেষে এ তথ্য দিয়েছেন জেলা নির্বাচন অফিসার ফরহাদ হোসেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী মনোয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ১৫ সেপ্টেম্বর। এসময় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের অ্যাড. ইলিয়াস আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী মোছাদ্দেক হোসেন বাবলু মনোনয়নপত্র জমা দেন। রবিবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে দুইজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭ জন এবং সাধারণ সদস্য পদে ৩৯ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে সংরক্ষিত সদস্যপদের ২ জন এবং সাধারণ সদস্য পদের ৮ জনসহ মোট ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। রংপুর জেলার একটি সিটি করপোরেশন, তিনটি পৌরসভা, আট উপজেলা এবং ছিয়াত্তরটি ইউনিয়ন মিলে ভোট জনপ্রতিনিধি ভোটার সংখ্যা ১ হাজার ৯৫ জন।

নির্বাচনে ভোট দিতে পারবেন কেবল ইউনয়িন পরষিদ, পৌরসভা, উপজলো ও সিটি করপোরশেনরে নির্বাচিত প্রতিনিধিরা। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102