ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টেকনাফে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহতসহ ২ জনের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক কারবারির মৃত্যু হয়েছে। এ সময় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে কক্সবাজার র‌্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদীর পাড়ে মাদক কারবারিরা র‌্যাবের একটি আভিযানিক দলের ওপর গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে এক মাদক কারবারি আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দমদমিয়ার অপর পয়েন্টে আরও একজনের মরদেহ ভেসে এসেছে বলে জানিয়েছেন টেকনাফে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। তার মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102