ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেয়েদের ফাইনাল নিয়ে যা বললেন ‘ক্যাপ্টেন ফ্যান্টাসি’ মাশরাফি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭ বার পঠিত

বাংলাদেশের ফুটবলে এখন আলোচনায় নেপাল। আজ কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালকে হারাতে পারলেই ইতিহাস গড়বেন সাবিনারা। সাফে বয়সভিত্তিক দলের একাধিক শিরোপা জয়ের রেকর্ড থাকলেও সিনিয়র দলের ট্রফি এখনও অধরা। সেই অপেক্ষা হয়তো ফুরাতে যাচ্ছে আজ।

টুর্নামেন্টটির ষষ্ঠ আসরে পঞ্চমবারের মতো ফাইনাল খেলবে স্বাগতিক নেপাল। তাদের হারিয়ে সাবিনা খাতুনের হাতে যদি শিরোপা ওঠে, তাহলে বাংলাদেশের উনিশ-কুড়ির মেয়েরা পেয়ে যাবেন অমরত্বের স্বীকৃতি। এজন্য মাঠে স্নায়ু ধরে রেখে খেলাটা উপভোগের পরামর্শ দিলেন বাংলাদেশ ক্রিকেটের ‘ক্যাপ্টেন ফ্যান্টাসি’ খ্যাত সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সাবিনাদের অভিনন্দন জানিয়ে মাশরাফি তার ফেসবুকে লিখেছেন, ‌‘অভিনন্দন তোমাদের, যা কিছু করেছ, তার জন্য। চাপ নয়, নির্ভার হয়ে খেলাকে উপভোগ করো আজ। শুভকামনা বাংলাদেশ।’

এদিকে শিরোপার লড়াইয়ে নামার আগে বাংলাদেশের অন্যতম সেরা ফুটবলার সানজিদা নিজের ফেসবুকে এক পোস্ট করেন। যেখানে তিনি ফুটবলে উঠে আসার কঠিন সময় ও বিরুদ্ধ স্রোতে সাঁতার কাটার গল্প লিখেছেন। ওই পোস্ট দেখে মাশরাফি সানজিদাকে আরও অনুপ্রেরণা জুগিয়ে লিখেছেন, ‌‘বাবাকে হারিয়ে, মার শেষ সম্বল আর বোনের অলংকার দিয়ে তোমরা বাংলাদেশকে অলংকৃত করেছ। নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারার চেয়ে, এক জীবনে এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102