ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রানি এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিয়েছেন শেখ হাসিনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৫১ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগদান করেন। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রীরা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোসহ কয়েকশ’ বিশিষ্ট ব্যক্তি রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেন।

রানির শেষকৃত্য অনুষ্ঠান ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হচ্ছে। ওই ভবনটিতে রানি দ্বিতীয় এলিজাবেথ বিবাহ বন্ধনে আবদ্ধ এবং রাজমুকুটে অভিষিক্ত হয়েছিলেন। ব্রিটেনের জাতীয় পতাকায় ঢাকা তার কফিনের ওপরে রাজকীয় মুকুট শোভিত কফিনটি রাজকীয় নৌবাহিনীর সদস্যরা কামানবাহী গাড়িতে টেনে এখানে গির্জায় নিয়ে আসে।

১৫ সেপ্টেম্বর, শেখ হাসিনা রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে লন্ডনে পৌঁছান। প্রধানমন্ত্রীর ছোটবোন এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও তার সঙ্গে রয়েছেন।

বাকিংহাম প্যালেসের আশেপাশের রাস্তায় বিষণ্ন পরিবেশে স্থানীয় অধিবাসীরা রানির শবযাত্রা দেখার জন্য সমবেত হন।

এর আগে, রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ওয়েস্টমিনস্টার প্যালেসে যান, যেখানে কফিনে রানির মরদেহ রাখা ছিল।

প্রধানমন্ত্রী ওয়েস্টমিনস্টার হলে রানির মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ল্যাঙ্কাস্টার হাউসে একটি শোক বইতে স্বাক্ষর করেন। শেখ রেহানাও শোক বইতেও স্বাক্ষর করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102