ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুর বোর্ডে এসএসসির ৪ বিষয়ের পরীক্ষা স্থগিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১ বার পঠিত

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলমান এসএসসির চার বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাগুলো হলো- গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান এবং রসায়ন।

বুধবার (২১ সেপ্টেম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ২০২২ সালের চলমান এসএসসির চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তার মধ্যে গণিত (১০৯), পদার্থবিজ্ঞান (১৩৬), কৃষিবিজ্ঞান (১৩৪) এবং রসায়ন (১৩৭) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত করা বিষয়ের পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে। এসব বিষয় ছাড়া এসএসসি পরীক্ষার রুটিন উল্লেখিত সময়সূচি অনুযায়ী যথারীতি সব পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও এ বোর্ড থেকে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের আহ্বায়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, প্রশ্নপত্র বিতরণে জটিলতার কারণে এসএসসির চার বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে কী জটিলতা সেটা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে এক শিক্ষা বোর্ডের প্রশ্ন অন্য বোর্ডে যাওয়ায় যশোর শিক্ষা বোর্ডের বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের পরীক্ষার এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়। তিন দিন পরে গতকাল মঙ্গলবার সেই পরীক্ষার নতুন সময় ঘোষণা করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102