ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এশিয়া জয় করা সাবিনাদের বরণের অপেক্ষায় বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১ বার পঠিত

আর মাত্র কয়েক ঘণ্টা। দুপুর ১টা ৫০ মিনিটে দেশের মাটিতে পা রাখবেন দক্ষিণ এশিয়া জয় করা বাংলাদেশের মেয়েরা। এমন বহুবার মেয়েরা বিদেশ থেকে ঘরে ফিরেছে। কিন্তু এবারের ফেরাটা অন্যরকম। পুরো দেশের মানুষ তাদের আসার অপেক্ষায়। এবার মেয়েদের হাতে থাকবে সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি। দুই দিন আগে যে ট্রফি জয় করেছে নেপালকে হারিয়ে।

কাঠমান্ডু থেকে ঢাকা বিমানে এক ঘণ্টার পথ। এই এক ঘণ্টা আজ সহজে শেষ হবে না সাবিনাদের। কখন ট্রফি হাতে দেশের মাটিতে পা রাখবো-এই অপেক্ষা যেন ফুরাতেই চাইবে না সাবিনাদের।

ঢাকায় যখন পা রাখবেন তখন সাবিনারা দেখতে পাবেন অন্যরকম এক পরিবেশ। হাজার হাজার মানুষ আর মিডিয়া ক্যামেরার ভিড় ঠেলে তাদের বের হতে হবে বিমান বন্দর থেকে। বাইরে এসে দেখবেন তাদের জন্য প্রস্তুত ছাদখোলা বাস। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যে বাসটি প্রস্তুত করেছে বিআরটিসি।

এই ছাদখোলা বাসে করেই সাবিনা, কৃষ্ণা, মারিয়া, মনিকা, সানজিদা, স্বপ্না, রূপনা, আঁখি খাতুন, মাসুরা পারভীন আর শামসুন্নাহরদের বিমান বন্দর থেকে নেওয়া হবে মতিঝিলস্থ বাফুফে ভবনে। আগে পিছে থাকবে মিডিয়া, নিরাপত্তা বাহিনী আরো কতো উৎসুক মানুষ। রাস্তার দুই পাশের হাজার হাজার মানুষ করতালি দিয়ে মেয়েদের স্বাগত জানাতে প্রস্তুত হয়ে আছে। প্রস্তুত হয়ে আছে দেশের মানুষ। সবাই যে সাবিনাদের ফেরার অপেক্ষায়। একঝাক যোদ্ধা মেয়ের অপেক্ষায়।

১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ শিরোপা জিতেছে সাফ চ্যাম্পিয়নশিপের। বাংলাদেশ পাঁচটি ম্যাচ খেলে সবগুলো জিতেছে। ২৩ গোল করে হজম করেছে একটি। হার না মানা নারী ফুটবল দলের অন্যরকম দেশে ফেরার অপেক্ষায় সবাই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102