ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৬ কোটি মানুষের কাছে কৃতজ্ঞ আমরা: সাবিনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১ বার পঠিত
বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন

রাত তখন ৯টা। বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন উপস্থিত বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও প্রধান কোচ গোলাম রব্বানী ছোটনকে নিয়ে।

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে দেশে ফিরে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘সবাইকে সালাম। প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রতি, যারা আমাদের আজ এভাবে সংবর্ধনা দিয়েছে। আপনারা দেখেছেন চার-পাঁচ বছর ধরে বাফুফে ভবনে আমরা ক্যাম্পে আছি। সভাপতি স্যার বলেছিলেন কষ্ট করে যাও সফল হবা।
বাফুফে আমাদের যে সাপোর্ট দিয়েছে, আমরা তার ফল দিতে পেরেছি। আপনারা দোয়া করবেন আগামীতে আমরা দেশকে আরও ভালো ভালো ট্রফি উপহার দেব।’

কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘পরিবর্তন শুরু হয়েছিল ২০১২ সাল থেকে। এখানে বিশেষ টার্নিং পয়েন্ট ছিল, আগে বিভিন্ন ডিসিপ্লিন থেকে মেয়েরা আসতো ফুটবল খেলতে। তখন আমার সিদ্ধান্ত নিলাম, এভাবে ফুটবল হবে না। তাই আমরা প্ল্যান করে একটা প্রোগ্রামের মাধ্যমে প্রতিভা অন্বেষণ করলাম। ২০১৬ সালে ক্যাম্প শুরু হয়। তারপর থেকে প্রথম আমাদের পথচলা। ফেডারেশেনের সভাপতি থেকে শুরু করে সবার সমর্থন, মেয়েদের পরিশ্রম সব কিছু মিলিয়ে আমরা সফল হয়েছি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102