ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এসএসসি: দিনাজপুর বোর্ডের স্থগিত পরীক্ষার সূচিতে ফের পরিবর্তন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮ বার পঠিত
স্থগিত হওয়া এসএসসি পরীক্ষার তারিখ জানাল দিনাজপুর শিক্ষাবোর্ড

দিনাজপুর শিক্ষাবোর্ডের স্থগিতকৃত পরীক্ষার সময়সূচিতে ফের পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময়সূচির নোটিশে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলামের স্বাক্ষর রয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে শিক্ষাবোর্ড থেকে এ সংক্রান্ত একটি নোটিশ গণমাধ্যমকর্মী ও পরীক্ষার কেন্দ্রসচিবদের প্রেরণ করা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা হবে ১০-১১-১৩ ও ১৫ অক্টোবর এবং ব্যবহারিক পরীক্ষা হবে ১৬ থেকে ২০ অক্টোবর।

সংশোধিত রুটিন অনুযায়ী, নতুন রুটিন অনুযায়ী গণিত পরীক্ষা হবে ১০ অক্টোবর সোমবার, ১১ অক্টোবর মঙ্গলবার হবে কৃষি শিক্ষা, রসায়ন পরীক্ষা হবে ১৩ তারিখ বৃহস্পতিবার এবং ১৫ তারিখ বুধবার পদার্থবিজ্ঞান। সব পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ছাড়া ব্যবহারিক পরীক্ষাসমূহ ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নতুন সময়সূচি অনুযায়ী সেগুলো ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন চলমান এসএসসির চার বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। বিষয়গুলো হলো গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান ও রসায়ন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102