ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুখবর দিলেন মার্ক জাকারবার্গ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০ বার পঠিত

সুখবর জানালেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তার স্ত্রী প্রিসিলা চ্যানের কোল আলো করে আসছে তাদের তৃতীয় সন্তান। আগামী বছর কন্যাসন্তান ভূমিষ্ঠ হবে।

বুধবার এক ফেসবুক পোস্টে স্ত্রীর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেন জাকারবার্গ।

ক্যাপশনে লেখেন, ‘অনেক ভালোবাসা। আনন্দের সঙ্গে জানাচ্ছি, ম্যাক্সিমা ও অগাস্ট আগামী বছর নতুন একটা ছোট বোন পাচ্ছে।’

ম্যাক্সিমা ও অগাস্ট জাকারবার্গ দম্পতির দুই মেয়ে। ম্যাক্সিমা বড়। তার জন্ম ২০১৫ সালে। অগাস্টের জন্ম ২০১৭ সালে। ২০১২ সালে প্রিসিলা চ্যানকে বিয়ে করেন জাকারবার্গ।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় চ্যানের সঙ্গে জাকারবার্গের পরিচয় হয়। ২০০৩ সালে একে অপরের প্রেমে পড়েন তারা।

এদিকে সুখবরের পোস্টে কমেন্টে শুভেচ্ছার বন্যায় ভাসছেন জাকারবার্গ দম্পতি। ভালোবাসার রি-অ্যাক্টের সংখ্যা মিলিয়ন ছাড়িয়ে গেছে। বিভিন্ন দেশের ভাষায় ১ লাখ ৮৪ হাজার কমেন্ট জমা পড়েছে ইতোমধ্যে।

প্রসঙ্গত, শিক্ষার্থী অবস্থায় ২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠা করেন জাকারবার্গ। এ ক্ষেত্রে তার সহযোগী ছিলেন এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিজ, ক্রিস হিউজ প্রমুখ।

ফেসবুকের কল্যাণে জাকারবার্গ বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ারসের তথ্যমতে, বর্তমানে জাকারবার্গের সম্পদের পরিমাণ ৫২ দশমিক ৮ বিলিয়ন ডলার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102