ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিকে হালদারকে মার্চের মধ্যে দেশে ফেরত পাঠাবে ভারত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩ বার পঠিত

বন্দি বিনিময় চুক্তির আওতায় ২০২৩ সালের মার্চের মধ্যে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে দেশে ফেরত পাঠাবে ভারত। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির গোপন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

হাজার কোটি টাকা পাচারের দায়ে অভিযুক্ত পি কে হালদার এবং তার পাঁচ সহযোগীকে আবারও ৫৬ দিনের জেল হেফাজত দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) কলকাতা ব্যাঙ্কশাল কোর্টে তাদের হাজির করা হলে আদালত এ সিদ্ধান্ত দেন। আগামী ১৭ নভেম্বর আবারও তাদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারত ছাড়াও তারা অন্যান্য দেশে যে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন, সেগুলো খতিয়ে দেখতে গোয়েন্দাদের নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে অভিযুক্তদের টেলিফোনের কথোপকথন বিশ্লেষণ করা হচ্ছে।

দীর্ঘ ৪২ দিন পর এদিন আদালতে তোলা হয় পি কে হালদার এবং তার সহযোগীদের। গত ১০ আগস্ট আদালতে সাড়ে ৪ হাজার পৃষ্ঠার নথিপত্র জমা দেয় ইডি। অভিযুক্তদের জবানবন্দিতে বেরিয়ে আসা বিভিন্ন তথ্য তাতে সংযুক্ত করা হয়।

এর আগে, গত ১১ জুলাই, পি কে হালদারসহ ছয় অভিযুক্তের বিরুদ্ধে কলকাতার আদালতে চার্জশিট জমা দেন গোয়েন্দা কর্মকর্তারা। ১০০ পাতার ওই চার্জশিটে ছিল দুটি সংস্থার নামও। ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট-টু থাউজেন্ড টোয়েন্টি টু’ মামলায় গঠন করা হয় অভিযোগ।

চলতি বছরের ১৪ মে পশ্চিমবঙ্গের অশোকনগরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় পি কে হালদারকে। এ পর্যন্ত তাকে চারবার ইডি এবং পাঁচবার জেল হেফাজতে দেওয়া হয়।

২০১৯ সালের ২২ অক্টোবর পিকে হালদারের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে দুদক। তবে কর্মকর্তাদের সন্দেহ হয় যে, তিনি বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102