ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আঁখির বাবাকে পুলিশের হুমকি, দুই পুলিশ প্রত্যাহার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০ বার পঠিত

সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। শিরোপা জয়ে দেশজুড়ে বইছে আনন্দের জোয়ার। এসময় নারী ফুটবলার দলের ডিফেন্সের খেলোয়ার আঁখি খাতুনের বাবাকে হুমকি দেওয়ার অভিযোগে শাহজাদপুর থানার সহকারী উপ-পরিদশক (এএসআই) মামুনুর রশিদ ও কনস্টেবল আবু মুসাকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন। বলেন, ‘ফুটবলার আঁখির বাবাকে হুমকি দেওয়ার ঘটনায় ওই দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। একই সাথে সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল)-কে তদন্তের জন্য বলা হয়েছে।’

জানা যায়, গত বুধবার সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার পৌর সদরের পাড়কোলা গ্রামের আঁখির বাড়িতে উপস্থিত হয়ে এএসআই মামুনুর রশিদ ও কনস্টেবল আবু মুসা সিভিল পোশাকে নোটিশ নিয়ে উপস্থিত হন। এসময় শাহজাদপুর থানার এএসআই মামুনুর রশিদ আঁখির বাবা আক্তার হোসেনকে জানায়, দ্বাবারিয়া গ্রামের মৃত মেছের প্রাং এর ছেলে মকরম প্রাং বাদী হয়ে সম্প্রতি সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দ্বাবারিয়া মৌজায় জোরপূর্বক জমি দখলের পাঁয়তারার অভিযোগে একটি মামলা করেন। ফলে খুন জখম হওয়ার আশঙ্কা থাকায় আদালত উভয় পক্ষকে ওই নালিশি সম্পত্তিতে স্থিতি অবস্থা বজায় রাখতে বলেছে। এতে ফুটবলার আঁখিসহ পাঁচজনকে বিবাদী করা হয়েছে। এ সংক্রান্ত আদালতের নোটিশটি স্বাক্ষর করে গ্রহণের জন্য এএসআই মামুনুর রশিদ আঁখির বাবা আক্তার হোসেনকে অনুরোধ করলে তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান। তখন এএসআই মামুনুর রশিদ তার ওপর ক্ষুব্ধ হয়ে তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।

আঁখির বাবা আক্তার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মেয়ে আঁখিকে ওই জমি দিয়েছেন। ষড়যন্ত্রমূলকভাবে একটি কুচক্র জাল দলিলের মাধ্যমে ওই জমি দখলের পাঁয়তারা করছে। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে শাহজাদপুর থানার প্রত্যাহার হওয়া দুই পুলিশ সদদ্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি জানার পর রাতেই আমি ও শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আঁখির বাড়িতে ফুলের তোড়া ও মিষ্টি নিয়ে গিয়ে তাদের শুভেচ্ছা জানিয়ে এসেছি। এছাড়া এ ঘটনায় তাদের কাছে দুঃখ প্রকাশ করেছি। উল্লেখ্য, ফুটবলার আঁখির পরিবার অত্যন্ত দরিদ্র হওয়ায় সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বাবারিয়া মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত ওই সম্পত্তির ৮ শতক জমি আঁখির নামে দলিলমূলে স্বত্ব প্রদান করেন। গত কয়েক দিন আগে আনুষ্ঠানিকভাবে আঁখির বাবা-মায়ের হাতে ওই জমির দলিল হস্তান্তর করা হয়। ফলে প্রধানমন্ত্রীর দেওয়া আঁখির একটি মাথা গোঁজার ঠাঁই হয়েছিল। ষড়যন্ত্রমূলকভাবে একটি কুচক্রীমহল জাল দলিলের মাধ্যমে আদালতকে ভুল বুঝিয়ে ওই জমি দখলের পাঁয়তারা করছে বলে আঁখির বাবা আক্তার হোসেন দাবি করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102