ads
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুর্বৃত্তের আগুনে স্বামী-স্ত্রী দগ্ধের দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১ বার পঠিত

নওগাঁর পত্নীতলা উপজেলার আমদাদপুর কমলাবাড়ী গ্রামে দুর্বৃত্তের আগুনে স্বামী-স্ত্রী দগ্ধের দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যুর হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ হালিমার মৃত্যু হয়।

নিহত হালিমা আমদাদপুর কমলাবাড়ী গ্রামের রিপন মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, রিপন মিয়া ও তার স্ত্রী হালিমা প্রতিদিনের মতো বুধবার রাতের খাবার শেষে ঘুমাতে যান। এসময় বাড়ির পেছন থেকে ঘরের জানালা দিয়ে দুর্বৃত্তরা পেট্রোল মিশ্রিত আগুন ঘরে ছুঁড়ে মারে। আগুন মুহূর্তে ঘরে ছড়িয়ে পড়ে।

শরীরে আগুন ধরলে স্বামী-স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

চিকিৎসকরা দগ্ধদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। সেখাবে চিকিৎসারত অবস্থায় স্ত্রীর মৃত্যু হয়। স্বামী রিপন মিয়া এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ হালিমার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে এখনো মামলা হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102