ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টেকনাফে ট্রাক চাপায় মা-ছেলে নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে একটি মিনি ট্রাকের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টায় কক্সবাজার-টেকনাফ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ার আবুল কালামের স্ত্রী ফাতেমা আক্তার (১৯) এবং তার দুই মাস বয়সী ছেলে মো. আসওয়াত। তবে আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মনিরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাতে মনিরুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী একটি অটোরিকশাকে একই দিক থেকে আসা মিনিট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পালংখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক এক নারী ও তার শিশু সন্তানকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত মিনি ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

হাইওয়ে পুলিশের এ পরিদর্শক জানান, নিহতদের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর হাসপাতালে রয়েছে। স্বজনদের সঙ্গে আলাপের পর মরদেহ হস্তান্তরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102