ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উৎসবের আমেজে রঙিন পাহাড়ের বারমারী মিশন চত্বর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪ বার পঠিত

শেরপুর: ভালবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে কারিতাসের সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২৩সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারমারী মিশন চত্বরে উৎসবের আমেজে রঙিন হয়ে উঠে।

শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতী, শ্রীবরদী, জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা (জোন-৩) এর সুবর্ণ জয়ন্তী নানা কর্মসুচীর মধ‍্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।


পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন, মোমবাতি প্রজ্জলনের পর কোরআন তেলাওয়াত, বাইবেল ও গিতা পাঠ করা হয়।

কারিতাসের ময়মনসিংহের আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল ইসলাম।

বিশেষ অতিথির মাঝে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস চিরান,অন‍্যান‍্য অতিথির মাঝে শ্রীবরদী পৌরমেয়র মোহাম্মদ আলী লাল, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, আদিবাসী নেত্রী ক্লোডিয়া নকরেক কেয়া, যোশেফ চিসিম, ফিদেলিস নেংমিনজা, ফাদার তরুন বনোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

কারিতাসের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন কারিতাসের প্রোগ্রাম ম‍্যানেজার দুলেন আরেং।

অনুষ্ঠান শেষ পর্বে স্মৃতিচারণ, আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102