ads
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুরি যাওয়া টাকার দ্বিগুণ দিলেন সালাউদ্দিন; সানজিদা পেলেন আইফোন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২ বার পঠিত

সাফ ফুটবলের শিরোপা নিয়ে দেশে ফিরে বিপুল গণসংবর্ধনা পেয়েছেন নারী ফুটবলাররা। সেইসঙ্গে ঘটেছে একটি লজ্জাজনক ঘটনাও। কয়েকজন ফুটবলারের লাগেজ থেকে টাকা-পয়সা চুরি হয়েছে। বিমানবন্দরের ‘লাগেজ পার্টি’ এই কাজ করেছে বলে অভিযোগ।

যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। এবার ক্ষতিগ্রস্ত ফুটবলারদের ক্ষতিপূরণ দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে সূত্রে জানা গেছে, কৃষ্ণা রানী সরকার দেড় লাখ, শামসুন্নাহারকে এক লাখ ও সানজিদা আক্তারকে আইফোন থার্টিন প্রো ম্যাক্স দেওয়া হয়েছে। ফাইনালের আগে ফেসবুক পোস্ট দিয়ে ভাইরাল হওয়া সানজিদা টাকা চুরি যাওয়ার পর জানিয়েছিলেন, ওই টাকায় তিনি একটা আইফোন কেনার পরিকল্পনা করেছিলেন। তাই তাকে আইফোনই দেওয়া হয়েছে।

শামসুন্নাহার সিনিয়রের ব্যাগ থেকে চুরি হয়েছিল ৪০০ ডলার। এছাড়া কৃষ্ণা আর সানজিদার ব্যাগ থেকে চুরি হয়েছিল ৯০০ ডলার ও ৫০ হাজার টাকা। তাদেরকে খোয়া যাওয়া টাকার দ্বিগুণেরও বেশি ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ফুটবলারদের টাকা চুরির ঘটনা প্রকাশ হতেই নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন, টাকা পাওয়া না গেলে বাফুফে ক্ষতিপূরণ দেবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102