ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভৈরবে দুপক্ষের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ আহত ২০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬ বার পঠিত

কিশোরগঞ্জের ভৈরবে দুইপক্ষের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। এ সময় ১০টির বেশি দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষ থামাতে ৪২ রাউন্ড বুলেট নিক্ষেপ করে পুলিশ।

পৌর শহরের ভৈরবপুর এলাকায় শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়।

পুলিশের গুলিতে গুরুতর আহত ভৈরবপুর উত্তরপাড়া এলাকার আবু সাঈদ মিয়ার ছেলে ইমতিয়াজ আহমেদকে (৩৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও গুলিবিদ্ধ হয়ে আহত হন একই এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে অপু (২৭) ও জামাল মিয়ার ছেলে দুর্জয় (২২)। অন্যান্য আহতরা হলেন- রাবিম (১৬), রাফসা (৬), মবিন (২০), রাশিদ মিয়া (২৫), খোকন মিয়া (১৪) সহ আরও অনেকেই। তারা ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন।

দফায় দফায় কয়েক ঘণ্টা ধরে চলা সংঘর্ষ থামাতে ৪২ রাউন্ড বুলেট নিক্ষেপ করে পুলিশ। এতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে কী কারণে দুইপক্ষের মধ্য সংঘর্ষ হয়েছে তা কেউ বলতে পারছেন না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রৌশন আরা নিপা জানান, তিনজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন। এদের মধ্য ইমতিয়াজ নামের এক যুবকের অবস্থা গুরুতর বলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ পর্যন্ত আহত ২০ জনের চিকিৎসা দেওয়া হয়েছে। গুলিবিদ্ধ দুইজনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

ভৈরব থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. কায়সার আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় দুইপক্ষের লোকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ করলে পুলিশ আত্মরক্ষার্থে ৪২ রাউন্ড গুলি ছোড়ে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ এখনো কাজ করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102