ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধানমন্ডিতে বাধা, হাজারীবাগে ব্যাপক জমায়েত বিএনপির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮ বার পঠিত

রাজধানীর ধানমন্ডিতে বিএনপির সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু দলটির পূর্বঘোষিত সমাবেশস্থলে পাল্টা কর্মসূচি দেয় যুবলীগ।

এতে বাধা পড়ে বিএনপির কর্মসূচির। তাই দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন হাজারীবাগে। এলাকাটিতে দলটির ব্যাপক জমায়েত হয়েছে।
হাজারীবাগের শিকদার মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মাঠে সমাবেশ করছে বিএনপি। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর দুইটা নাগাদ ওই মাঠে দলটির কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন।

বিএনপির এ সমাবেশে উপস্থিত আছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মীর সরাফত আলী সপু, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি নেতা রফিকুল আলম মজনু, রবিউল ইসলাম রবি, কেএম জোবায়ের এজাজ, আরিফা সুলতানা রুমা, যুবদলের গোলাম মাওলা শাহীনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) বিএনপির পক্ষ থেকে ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল কলেজের পাশের সড়কে সমাবেশের ঘোষণা দেওয়া হয়। কিন্তু একই স্থানে যুবলীগ সমাবেশের ডাক দেয়। এজন্য প্রশাসনের পক্ষ থেকে উভয়পক্ষের সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে স্থান পরিবর্তন করে বিএনপি হাজারীবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়।

ইতোমধ্যে ধানমন্ডি, মোহাম্মদপুর, হাজারীবাগ থানার বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হয়েছেন। সময় যত গড়াচ্ছে নেতাকর্মীর সংখ্যাবৃদ্ধি পাচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102