ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫ বার পঠিত

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিন আরও সাত মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে ওই নৌ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৮ জন। তবে এখনও নিখোঁজ রয়েছেন ১৩ জন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশনস জিল্লুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এর মধ্যে জেলার আওলিয়ার ঘাট এলাকা, দেবীগঞ্জের করতোয়া ঘাট এলাকা ও দিনাজপুরের ঝাড়বাড়ি এলাকার একটি নদী থেকে মরদেহগুলো উদ্ধার হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় আমাদের উদ্ধার অভিযান স্থগিত করা হয়। আজ ভোরে আবারও অভিযান শুরু হয়। এখনো যারা নিখোঁজ আছেন তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলবে।

তিনি বলেন বলেন, সকাল থেকে পঞ্চগড় এবং আশপাশের জেলার আটটি ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধার কাজ করছে। এর বাইরে রংপুর, কুড়িগ্রাম এবং রাজশাহী থেকে তিনটি ডুবুড়ি দলে মোট ৯ জন উদ্ধার কাজে অংশ নিয়েছেন।

এদিকে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের স্বজনরা মঙ্গলবার ভোর থেকেই ঘটনাস্থল করতোয়ার আওলিয়ার ঘাট ও এর আশপাশে নিজ উদ্যোগে তাদের নিখোঁজ স্বজনদের খোঁজ করছেন।

রোববার দুপুরে বোদা বদ্বেশ্বরী মন্দিরে মহালয়া উৎসব উৎযাপন করতে শতাধিক সনাতন ধর্মাবলম্বী মাড়েয়া এলাকা থেকে বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ওঠানোর জন্য আওলিয়া ঘাটের করতোয়া নদীর মাঝে যাত্রীসহ ডুবে যায় নৌকাটি। এতে মঙ্গলবার সকাল পর্যন্ত নৌকার মাঝি হাসান আলীসহ ৫৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102