ads
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১ বার পঠিত

খুলনার ডুমুরিয়ায় জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে বিল্ল মঙ্গল দাস (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিল্ল মঙ্গল ডুমুরিয়া উপজেলা বরাতিয়া (দাসপাড়া) গ্রামের মৃত বাবুরাম দাসের ছেলে।

জানা যায়, সকালে বিল্ল মঙ্গল জমিতে সার দিতে স্থানীয় ভায়ানার বিলে যায়। দুপুর ১২ টার দিকে প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাত হয়। এসময় জমিতে কাজ করা চাষিরা পাশের একটি ঘরে আশ্রয় নেয়। বিল্ল মঙ্গল সেসময় জমিতে সার দিয়ে ফিরছিলেন। হঠাৎ তার ওপর বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় ইউপি সদস্য পলাশ কুমার দাস জানান, দুপুর ১টা বেজে গেলেও বিল্ল মঙ্গল বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে মাঠে খুঁজতে যায়। সেখানে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তার লাশ বাড়িতে আনা হয়। তার শরীরে আঘাতে কোন চিহ্ন নেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102