ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেখ হাসিনা আছেন বলে আমরা ভাগ্যবান: খাদ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২ বার পঠিত

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমাদের একজন শেখ হাসিনা আছেন বলে আমরা ভাগ্যবান। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। জীবনের মায়া ভুলে তিনি সর্বদা জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে খাদ্য মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জীবনে কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। সুখের কথা চিন্তা করে রাজনীতি করেননি। তিনি দেশের মানুষকে ভালোবেসে সততা আর নিষ্ঠার সঙ্গে দেশ গড়ার কাজে ব্রতী হয়েছেন। আমাদের উচিত প্রধানমন্ত্রীকে তার লক্ষ্য অর্জনে সর্বাত্মক সাহায্য করা।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ভূমিকায় করোনা মহামারির মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল ছিল। চলমান বৈশ্বিক মন্দায় কিছুটা হলেও আমরা স্বস্তিতে আছি। তার সময়োপযোগী নেতৃত্ব দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারেও প্রশংসিত হচ্ছে।

তিনি বলেন, করোনা মহামারির সময় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অর্পিত দায়িত্ব খাদ্য মন্ত্রণালয় সঠিকভাবে পালন করেছে। জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় সবসময় সচেষ্ট আছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. শাখাওয়াত হোসেন এবং ফুড প্রকিউরিং ও মনিটরিং ইউনিটের মহাপরিচালক মো. সহিদুজ্জামান ফারুকীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটেন মন্ত্রী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102