ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মা হওয়ার জন্য বাবা জরুরি নয়: জ্যোতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮ বার পঠিত

তারকাদের নিয়ে ভক্ত-অনুরাগীদের জানার আগ্রহের কমতি নেই। কেননা তারকাদের জীবন অনেক ক্ষেত্রেই রহস্যে ঘেরা দেখা যায়। অসময়ে অপ্রত্যাশিতভাবেই তারকারা সংবাদের শিরোনামে উঠে আসেন। আবার অনেকে নীরবে-নিভৃতে থাকতে ভালোবাসেন। যে কারণে কৌতূহলের শেষ থাকে না।

এমন তারকাও রয়েছে যারা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকার প্রয়াসে নিজেদের প্রেম, বিয়ে, সন্তান ও পারিবারিক বিভিন্ন বিষয় আড়ালে রাখেন। সম্প্রতি এমনই এক বিষয় নিয়ে শোবিজ অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা চলছে। বিষয়টি নিয়ে তারকা থেকে দর্শকরাও চর্চা করছেন সোশ্যাল মিডিয়ায়।

এ বিষয়ে ফেসবুকে এক স্ট্যাটাসে নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনি লেখেন, “মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়, অনেক পদ্ধতি রয়েছে। ঠিকঠাক সঙ্গী না পেলে আমিও সিঙ্গেল মাদার হবার কথা ভাববো। তবে মা হয়ে লুকিয়ে রাখাটা নিজেকে যাচ্ছেতাই রকমের ছোট করা, নোংরামি।”

এই অভিনেত্রী কারো নাম উল্লেখ না করে আরও লিখেছেন, “জানি না এরা কি ধরনের পার্সোনালিটি নিয়ে বাঁচে! জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ আর গর্বের অধ্যায়টা একজন নারী কি করে গোপন করে বুঝে আসে না! আর এসব লুকানো বাবাদের নিয়ে তো কথা বলাই উচিত না, এরা মানুষ হিসেবে গুনার বাইরে। মানুষ হিসেবে পূর্ণাঙ্গ বিকশিত না হয়ে আরেকটা মানুষ পৃথিবীতে আনার কি দরকার!”

‘নন্দিত নরকে’র ইয়াসমিন’খ্যাত এই অভিনেত্রী বর্তমানে সিনেমায় ক্যারিয়ার গড়ায় মনোযোগী। সর্বশেষ ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমায় দেখা গেছে তাকে। এই সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তিনি। এছাড়া তার অভিনীত ‘মানুষের বাগান’ ও ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ সিনেমা এখন মুক্তির অপেক্ষায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102