ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পল্লি চিকিৎসকদের সমাজে টিকিয়ে রাখার আহ্বান ডেপুটি স্পিকারের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪ বার পঠিত

পল্লি চিকিৎসকদের মানুষের বিপদের বন্ধু আখ্যায়িত করে সমাজে তাদের টিকিয়ে রাখার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় পল্লি চিকিৎসকরা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা-সেবা দিয়েছেন। সুদক্ষ পল্লি চিকিৎসকদের সম্মানের সঙ্গে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। এছাড়া সব পেশাদার চিকিৎসকেরও উচিত পদায়ন-তদবির না করে উপজেলা ও গ্রাম পর্যায়ে সেবা দেওয়ার মানসিকতা তৈরি করা।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) পাবনায় আয়োজিত বাংলাদেশ পল্লি চিকিৎসক সমিতি পাবনা জেলা শাখার বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার বলেন, সমাজকে মাদক ও ধূমপানমুক্ত রাখতে পল্লি চিকিৎসকরা জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এর মাধ্যমে রোগীর সংখ্যা অনেকাংশে কমে যেতে পারে। এটি নিশ্চিত করতে হলে সবার আগে চিকিৎসকদের ধূমপান ত্যাগ করতে হবে। ধূমপায়ী চিকিৎসক নিজের ও রোগীর- উভয়ের জন্যই ক্ষতিকর।

তিনি বলেন, সুস্থ, দক্ষ মানবসম্পদ গড়তে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে। এক্ষেত্রে পল্লি চিকিৎসকরা বড় ভূমিকা রাখতে পারেন।

শামসুল হক টুকু বলেন, রাষ্ট্রের মালিক জনগণ। মালিক হিসেবে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ভূমিকা রাখতে হবে। করোনা ও যুদ্ধের প্রভাব থাকায় মানুষের কিছুটা ভোগান্তি হচ্ছে, এটা কেটে যাবে।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন ডা. মো. আব্দুস সাত্তার। ডা. মো. মমতেহান জান্নাত প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- আ স ম আব্দুর রহিম পাকন, ডা. মো. সবুজ আলী, ডা. মো. আক্কাস আলী প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102