ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কোপাল দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭ বার পঠিত
ফরিদপুর

ফরিদপুরে মিরাজুল ইসলাম মিরাজ (৪০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাত ৯টার দিকে সদর উপজেলার চুনাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

মিরাজুল ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক। তিনি ভাটিলক্ষীপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ব্যক্তিগত কাজ শেষে নিজ বাড়ি ভাটিলক্ষীপুরে যাচ্ছিলেন মিরাজ। বাড়ির কাছাকাছি চুনাঘাটা এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102