ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সন্তান শেহজাদকে নিয়ে যা বললেন শাকিব ও বুবলী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০ বার পঠিত

বহু নাটকীয়তার পর নায়িকা বুবলীকে বিয়ে ও সন্তানের কথা স্বীকার করে নিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুক্রবার দুপুরে এক পোস্টে তিনি লেখেন— শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান।

গত ২৭ আগস্ট বেবিবাম্পের পুরনো ছবি ফেসবুকে আপলোড করে নিজের মা হওয়ার বিষয়টি সামনে আনেন শবনম বুবলী।  যদিও সন্তানের বাবার নাম সেই সময় প্রকাশ করেননি তিনি।

বিষয়টি নিয়ে গণমাধ্যমকর্মীরা তাকে ঘিরে ধরলে এ নায়িকা শিগগিরই বিষয়টি খোলাসা করবেন বলে জানান।

শুক্রবার ফেসবুকে সন্তান তার বাবার কয়েকটি খুনসুটির মুহূর্তের ছবি পোস্ট করে বুবলী জানান, তার ছেলের নাম শেহজাদ খান বীর।  ছেলের বাবা শাকিব খান।

এর কিছুক্ষণ পরই ফেসবুক পোস্ট দিয়ে সন্তানের জন্য দোয়া চান শাকিব খান।  আলাদা আলাদা পোস্ট দিলেও দুজনের পোস্টের বক্তব্যও এক।

পোস্ট দুটির বিষয়ে গণমাধ্যমে শুক্রবার শাকিব খান বলেছেন,  ‘শেহজাদ খান বীর— আমার ও বুবলীর সন্তান। আমাদের ছোট্ট রাজপুত্র। শেহজাদের সঙ্গে আমি শুরু থেকেই ছিলাম, আছি এবং আজীবন থাকব। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

এবার একই কথা বললেন শবনম বুবলীও।

তিনি বলেছেন, ‘শেহজাদ খান বীর— আমার এবং শাকিবের সন্তান। আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান, আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

এর আগে আলাদা আলাদা পোস্টে বুবলী ও শাকিব খান লেখেন— ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। সেই সুখবর জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর— আমার এবং বুবলীর সন্তান। আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান, আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

শাকিব ও বুবলী দুজনেরই পারিবারিক ঘনিষ্ঠ কয়েকটি সূত্র গণমাধ্যমে নিশ্চিত করেন, ২০২০ সালের ২১ মার্চ পুত্রসন্তানের জন্ম দেন বুবলী। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জুয়িশ মেডিকেল হাসপাতালে জন্ম হয়েছে বুবলীর ছেলের।  সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর।

২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ‘উধাও’ হয়ে যান শবনম বুবলী । সেই সময় গুঞ্জন চাউর হয়ে তিনি অন্তঃসত্ত্বা।

এই গুঞ্জন অস্বীকার করে গেল বছরের জানুয়ারিতে প্রকাশ্যে আসেন শবনম বুবলী। জানান এত দিন আমেরিকায় ছিলেন তিনি, ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে।

কিন্তু দেড় বছর পর সেই গুঞ্জনেরই সত্যতা মিলল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102