ads
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৭ দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২৯ বার পঠিত

বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন, দশম ধাপে বেতন স্কেল নির্ধারণ, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণ, আউট সোর্সিং পদ্ধতি বাতিল করে নিয়োগকৃত ও উন্নয়নখাতের কর্মচারীদের রাজস্বখাতে স্থানান্তর এবং সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়সসীমা ৬২ বছর নির্ধারণসহ ৭ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন সরকারি কর্মচারীরা।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বরিশাল বিভাগীয় শাখার ব্যানারে শনিবার (০১ অক্টোবর) বেলা ১১টায় নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের বিভাগীয় সমন্বয়ক গোলাম কাদের তানুর সভাপতিত্বে এবং কমিটির সদস্য মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা সমন্বয়ক মো. জসিম উদ্দিন হাওলাদার, জেলা ও দায়রা জজ আদালতের নাজির হেদায়েতুন্নবী জাকির, প্রাথমিক শিক্ষক মো. সাব্বির হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী মো. মজিবুর রহমান, পলিটেকনিক ইনস্টিটিউটের কর্মচারী জহিরুল হক সালাম, কৃষি বিভাগের কর্মচারী আবুল কালাম আজাদ ও বিএসটিআই কর্মচারী মইনুল হোসেনসহ অন্যান্য।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102