ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এ বছর প্রশ্নপত্র ফাঁস হয়নি: শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২৯ বার পঠিত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ বছর প্রশ্নপত্র ফাঁস হয়নি। গত চার বছর কোনো প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না। শনিবার (১ অক্টোবর) চাঁদপুর জেলা প্রশাসনের সম্প্রীতি সমাবেশে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দিনাজপুরে যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। প্রশ্নপত্র ফাঁস বলতে যা বোঝায় এখানে সেটি হয়নি। কোনো পরীক্ষার্থীর হাতে প্রশ্নপত্র পৌঁছায়নি। একটি পরীক্ষার কেন্দ্র সচিব অনেকগুলো প্রশ্নপত্র একটি প্যাকেটে করে নিয়ে গেছেন। এটি কীভাবে হলো বিষয়টি তদন্ত হচ্ছে। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আর দু-একটি জায়গায় ভুল প্রশ্নপত্র গেছে।

এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসাইন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ব্যাপারী, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102