ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পূজায় হামলা হলে কঠোর ব্যবস্থা: কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২৬ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে পূজায় মন্দিরে হামলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২ অক্টোবর) রমনা কালীমন্দিরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদরে বলেন, আজকে শেখ হাসিনার সরকার ১৩ বছরে পড়েছে। মাঝেমধ্যে দুর্গাপূজা দুর্বৃত্তদের দ্বারা টার্গেট হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। নোয়াখালীর চৌমুহনীতে, কুমিল্লা শহরে, রংপুরে হামলার ঘটনা ঘটেছে।

হিন্দুদের মন্দির টার্গেট করে হামলা করা হচ্ছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এরমধ্যে চৌমুহনীতে বীভৎস অবস্থা দেখা গিয়েছে। সেখানে হিন্দু ভাইবোনদের অনেকে মারাও গেছেন।

বাড়িঘর দখলের উদ্দেশ্যেই হামলা করা হয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এসব কাজ তারাই করে যারা হিন্দুদের বাড়িঘর দখল করে, জমি দখল করে; যেটা এত বছর হলো না। এত শান্তিপূর্ণ, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। গত বছরের ঘটনা নিদারুণভাবে লজ্জা দিয়েছে। সে ব্যাপারে সতর্ক রয়েছি। সরকারি সংস্থার পাশাপাশি পার্টিও সতর্ক রয়েছে।

বিরোধী দলের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা আশা করি দুর্গাপূজা শান্তিপূর্ণ উৎসব হিসেবে পালিত হবে। এই কয়টা দিন সকলে মিলে দায়িত্বশীল ভূমিকা পালন করবো। এটা শুধু আওয়ামী লীগ নয়, সব দলের কর্তব্য। শুধু রাজনীতি করলে হবে না।

হিন্দুদের উৎসব পালনে মুসলিম বাঙালিদের সহায়তা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা ঈদ উৎসব করি, হিন্দুদের জন্যে এটাই ঈদ উৎসবের মতো। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি দুর্বৃত্তপনা করে তাহলে ছাড় দেওয়া হবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102