ads
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে বিষপানে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২৭ বার পঠিত

বগুড়ার ধুনট থানায় সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শিমু খাতুনকে (৩৫) নির্যাতনের পর বিষপানে হত্যার অভিযোগ উঠেছে স্বামীসহ ছয়জনের বিরুদ্ধে।

গতকাল শনিবার রাতে নিহত শিমু খাতুনের ফুফাতো ভাই বিদ্যুৎ হাসান বাদী হয়ে অভিযোগ করেন। স্ত্রীর মৃত্যুর পর থেকে স্বামী পলাতক রয়েছে।

ধুনট থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ বছর আগে ধুনট উপজেলার গোসাইবাড়ী মবুয়াখালি গ্রামের ছফের শেখের ছেলে অটোভ্যান চালক আব্দুল আজিজের (৪২) সঙ্গে শেরপুর উপজেলার শহিদুল ইসলামের মেয়ে শিমু খাতুনের (৩৫) বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ২ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে।
এদিকে বিয়ের পর থেকেই মাদক সেবন করে স্ত্রীকে মারধর করে আসছিল আব্দুল আজিজ। এর এক পর্যায়ে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকালে আব্দুল আজিজ আবারো মাদক সেবনের টাকা জোগাড় করতে তার স্ত্রী শিমু খাতুনের কাছে দাবি করে। কিন্তু স্ত্রী শিমু খাতুন টাকা দিতে অস্বীকার করায় আব্দুল আজিজ তাকে বেদম মারধর ও জোর করে বিষ পান করায়। এতে সে অসুস্থ হয়ে পড়লে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্ত্রী শিমু খাতুনকে হাসপাতালে ভর্তি করার পর পরই স্বামী আব্দুল আজিজ কৌশলে পালিয়ে যান।

এ বিষয়ে নিহতের ফুফাতো ভাই বিদ্যুৎ হাসান জানান, তার বোনকে বিষ খাওয়ানোর পর তাকে হাসপাতালে ভর্তি করেই সে পালিয়ে যায়। পরে রাতেই তার বোনের মৃত্যু হয়। তার বোন শিমু খাতুন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। কিন্তু তারপরও মাদকের টাকার জন্য মাঝেমধ্যেই তার বোনকে মারধর করা হতো।

ধুনট থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এ বিষয়ে বগুড়া সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102