ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এলপিজির দাম কমলো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩৩ বার পঠিত
ছবি : সংগৃহীত

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। ১২ কেজি সিলিন্ডারের মূল্য নতুন করে ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে যা ছিল ১২৩৫ টাকা। সে হিসাবে দর কমেছে ৩৫ টাকা।

রোববার (২ অক্টোবর) বিকেলে এলপিজির এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভার্চুয়াল প্লাটফর্ম জুমে এ ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল।

এদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। তবে সরকারি এলপিজির দর অপরিবর্তিত রাখা হয়েছে। কিন্তু আগের মাসে ১২ কেজি এলপিজির মূল্য ১৬ টাকা বৃদ্ধি পেয়েছিল।

সম্প্রতি কর্তৃপক্ষ নতুনভাবে দর ঠিক করে দিলেও খুচরা বাজারে তা কার্যকর হচ্ছে না। পরিপ্রেক্ষিতে আবদুল জলিল বলেন, এ ব্যাপারে ভোক্তা সরাসরি কমিশনে অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোম্পানি থেকে বেশি দামে এলপিজি কেনা নিয়ে পরিবেশকেরা (ডিলার) কমিশনে এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি।

বিইআরসি চেয়ারম্যান বলেন, নির্ধারিত দামে বিক্রি না করলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্যবস্থা নেবে। ইতোমধ্যে ব্যবস্থা নিতে তাদের কয়েকবার অনুরোধ করা হয়েছে।

গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথম এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করছে কমিশন।

এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি সৌদি আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। একে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করা হয়।

এসময় বিইআরসির সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, আ ব ম ফারুক, মোহাম্মদ বজলুর রহমান, মো. কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102