ads
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিমানবন্দরে প্রবাসীদের অজ্ঞান করে সর্বস্ব লুট করত তারা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৪৫ বার পঠিত

রাজধানীর বিভিন্ন এলাকায় অজ্ঞান পার্টি চক্রের তৎপরতা দিনে দিনে বৃদ্ধি পেলেও বিমানববন্দর এলাকায় তাদের একচ্ছত্র আধিপত্য দীর্ঘদিনের। বিমানবন্দরের টার্মিনালে প্রবাসী যাত্রীর ছদ্মবেশে একটি চক্র ওত পেতে থাকে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বাংলাদেশি প্রবাসী ও শ্রমিকদের টার্গেট করে এই চক্র সর্বস্ব লুটে নেয়। গত ১৫ বছরে এই চক্রের খপ্পরে পড়েছেন তিন শতাধিক প্রবাসী বাংলাদশি। সম্প্রতি কুয়েতপ্রবাসী এক বাংলাদেশির দায়ের করা মামলায় এই চক্রের মূল হোতা মো. আমির হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব।

রোববার (২ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার আল মঈন জানান, শুধু প্রবাসীই নন, অজ্ঞান পার্টির সদস্যরা বিমানবন্দর, রেলস্টেশন, বাসস্ট্যান্ড, ব্যাংক ইত্যাদি স্থানে সাধারণ যাত্রীদেরও টার্গেট করে থাকে। এই অজ্ঞান পার্টির সদস্যদের নেশাজাতীয় দ্রব্যের বিষক্রিয়ায় অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে।

র‍্যাবের মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরও জানান, গত মাসের শুরুর দিকে কুয়েতপ্রবাসী এক ব্যক্তি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এ সময় বিমানববন্দরে আগে থেকেই ওত পেতে থাকা অজ্ঞান পার্টির সদস্যরা তাকে টার্গেট করে এবং ঢাকা থেকে বগুড়ায় যাওয়ার পথে তাকে অজ্ঞান করে সোনা ও টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন। বিষয়টি সংবাদমাধ্যমে আলোচিত হওয়ায় র‍্যাবের গোয়েন্দারা নজরদারি বৃদ্ধি করে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ রাজধানীর বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে। তারপর অভিযান চালিয়ে চক্রের মূল হোতা ও ১৫টির বেশি মামলার আসামি মো. আমির হোসেন ও তার তিন সহযোগীকে রাজধানীর বিমানবন্দর ও কদমতলী থানা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় লুটের স্বর্ণ ও মোবাইল ফোন এবং অজ্ঞান করতে ব্যবহার করা বেশ কিছু উপকরণও উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ অজ্ঞান পার্টি সদস্য বলে স্বীকার করেছে। তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা আট থেকে নয় সদস্যের একটি সংঘবদ্ধ চক্র। তারা বিভিন্ন পেশার আড়ালে গত ১৫ বছর ধরে রাজধানীতে এ কাজ করে যাচ্ছে। মূলত বিমানবন্দর ও টার্মিনালগুলোতে ওত পেতে বিদেশ থেকে আসা ব্যক্তিদের জন্য অপেক্ষা করে। এ সময় হাতে পাসপোর্ট ও লাগেজ নিয়ে প্রবাসফেরত যাত্রীর ছদ্মবেশ ধারণ করে তারা। পরে এই চক্র এমন প্রবাসী যাত্রীদের টার্গেট করে, যার জন্য অপেক্ষমাণ কোনো আত্মীয় বা গাড়ি নেই। তারা কৌশলে বিদেশফেরত ব্যক্তির সঙ্গে কুশল বিনিময় করে চক্রের অন্য সদস্যদের কাছে আত্মীয় হিসেবে পরিচয় করিয়ে দিত। পরে ভুক্তভোগীদের সঙ্গে একই এলাকার ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে তাদের সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করে। এরপর এই চক্রের সদস্যরা সবাই একসঙ্গে বাসের টিকিট কেটে যাত্রা শুরু করে। গাড়ি বা বাসে ভ্রমণের সময় চক্রের সদস্যরা প্রবাসী ব্যক্তিকে কৌশলে চেতনানাশক ওষুধমিশ্রিত বিস্কুট খাইয়ে অচেতন করে। তারপর অজ্ঞান হয়ে গেলে প্রবাসীর কাছে থাকা যাবতীয় মালামাল নিয়ে চক্রটি পরবর্তী স্টেশনে নেমে যায়।

র‍্যাবের সংবাদ সম্মলেন বলা হয়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আমির হোসেন জানিয়েছেন, তিনি বিমানবন্দরকেন্দ্রিক একটি অজ্ঞান পার্টি চক্রের মূল হোতা। তিনি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন। পরে বিমানবন্দর এলাকায় একটি ফাস্টফুডের দোকানে চাকরির আড়ালে বগত ১৫ বছর ধরে এই অপকর্ম করছেন তিনি। দীর্ঘ এই সময়ে তিনি প্রায় ৩০০ ভুক্তভোগীকে অজ্ঞান করে তাদের মূল্যবান মালামাল ও সম্পদ লুট করে নিয়েছেন। চক্রের আরো ছয়-সাতজন বিভিন্ন সময়ে যুক্ত ছিলেন, যার মধ্যে একাধিক সদস্য বর্তমানে কারাগারে আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102