ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাকে উদ্দেশ করে ভিসার ছবি দেখালেন পূজা চেরি?

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৪২ বার পঠিত

শাকিব খানের সঙ্গে সম্প্রতি জুটি বেঁধে গলুই সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরি। সিনেমাটির শুটিংয়ের সুবাদে দীর্ঘদিন একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন তারা; তৈরি হয়েছে সখ্য। আর এ নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। শাকিবের সঙ্গে পূজার প্রেম কি না?

শাকিব খান, বুবলী, অপু বিশ্বাস নিয়ে চলচ্চিত্রপাড়া যখন উত্তপ্ত তখন নতুনভাবে নিজেকে আলোচনায় আনলেন পূজা চেরি।

এবার পূজা চেরি নিজেই জানালেন ভিসা পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ভিসার ছবি তুলে ফেসবুকে দিয়েছেন এই অভিনেত্রী। রবিবার দুপুরে সোশ্যাল হ্যান্ডেলে ভিসাপ্রাপ্তির ছবি পোস্ট করে পূজা লিখেছেন, ‘লিখেছেন ফাইনালি এটা পেলাম। ’
কিন্তু প্রশ্ন উঠেছে, কাকে এই ভিসার ছবি দেখালেন পূজা? কাউকে উদ্দেশ করে কি তিনি ভিসাপ্রাপ্তির ছবি পোস্ট করলেন ফেসবুকে? এই পোস্টে নিশ্চয়ই কোনো ইঙ্গিত রয়েছে। সেই ইঙ্গিতটা কী? শাকিব-বুবলী প্রসঙ্গ জড়িত কি না এমন প্রশ্নও তুলেজেন নেটিজেনরা। কেননা কদিন পরেই শাকিব যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন।

পূজা চেরি যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন খবর আগেই শোনা গিয়েছিল। সেখানে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় সিনেমার শুটিং করতে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রে অবস্থানরত চলচ্চিত্রের একজন প্রযোজক পূজা চেরিকে নেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে শোনা যায়। তবে সে যাত্রায় পূজা যুক্তরাষ্ট্রের ভিসা পাননি।

সব কিছু ঠিক থাকলে এই অক্টোবরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেবেন শাকিব খান। এখন শারদীয় দুর্গাপূজা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102