ads
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

`আখের মামুদ বাজার ব্যবসায়ী সমিতি’ নির্বাচন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৫৫ বার পঠিত
মো. আলম (সাধারণ সম্পাদক), আবুল কাশেম ফকির (সহ-সভাপতি) ও মো. মিলন (কোষাধ্যক্ষ)।

শেরপুর: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শেরপুর শহরের উপকণ্ঠ মোবারকপুর আখেরমামুদ বাজার ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর শনিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ওই নির্বাচনে ভোটগ্রহণ করা হয়।

`আখের মামুদ বাজার ব্যবসায়ী সমিতি’ নির্বাচন অনুষ্ঠিত


এতে সহ-সভাপতি পদে আবুল কাশেম ফকির (হরিণ), সাধারণ সম্পাদক পদে মো. আলম (মোটরসাইকেল) ও কোষাধ্যক্ষ পদে মো. মিলন (চেয়ার) নির্বাচিত হয়েছেন। নির্বাচনের পর ভোটগণনা শেষে ওই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার।

নির্বাচনকে ঘিরে বাজারে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ব্যানার-ফেস্টুনে ছেয়ে যায় বাজার এলাকা। এ নির্বাচনকে সুষ্ঠু করতে নির্বাচনী কর্মকর্তা ও থানা পুলিশের পাশাপাশি স্থানীয় গণমান্য ব্যক্তিরা পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনে ৪০৫ জন ভোটারের মধ্যে ৩৯৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে ১৩ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন সভাপতিসহ ১০ কর্মকর্তা। তারা হচ্ছেন সভাপতি পদে প্রয়াত আখের মামুদের নাতি তরুণ ব্যবসায়ী শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি পদে মাহমুদুল হাসান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শামীম আহমেদ ও আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে এরশাদ আলী, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক পদে খন্দকার আল আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে তাসরিফ হোসেন রাব্বী, প্রচার সম্পাদক পদে নয়ন মিয়া এবং নির্বাহী সদস্য পদে রফিকুল ইসলাম ও মনোয়ারা বেগম।

নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ মো. হাবিবুর রহমান, আব্দুল করিম, পৌর কাউন্সিরর বাবুল মিয়া, সাইফুল ইসলাম লেবু, শফিকুল ইসলাম মন্ডল ও মিজানুর রহমান শাহ আলম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102