ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যাত্রাবাড়ীতে জামায়াত-শিবির কর্মীদের ইটের আঘাতে আহত ২ পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৪৮ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় জামায়াত-শিবির কর্মীদের ছোড়া ইট পাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন এবং তাদের যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

সোমবার (৩ অক্টোবর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ওয়ারী ডিভিশনের ডিসি জিয়াউল আহসান তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল আনুমানিক ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় জামায়াত শিবিরের কর্মীরা স্লোগান দিয়ে রাস্তায় অবস্থান নেয়। পরে পুলিশ সেখানে গেলে তাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে তারা, এতে দুই পুলিশ সদস্য আহত হন। এ সময় ঢিলের আঘাতে পুলিশের একটি গাড়ির গ্লাস ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আইনগত ব্যবস্থা নেবে।

তিনি বলেন, কিছুদিন আগে জামায়াত-শিবিরের ৯ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে মামলা ছিল। এর প্রতিবাদে তারা আজকে রাস্তায় অবস্থান নেয়। গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102