ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গুলিস্তানে দুই বাসের চাপায় নারী নিহত: ঘাতক চালক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৫৭ বার পঠিত

রাজধানীর গুলিস্তানে দুই বাসের চাপায় হালিমা বেগম (৫০) নামের এক নারী নিহতের ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৩ অক্টোবর) দুর্ঘটনার দুই ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে গ্রেফতার চালকের নাম-পরিচয় না জানালেও এ বিষয়ে মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে টিকাটুলি র‌্যাব-৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশবক্সের পাশে দুই বাসের চাপায় হালিমা বেগম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনি মারা যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102