ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাসা আমিনির মৃত্যুতে বিক্ষোভের নেপথ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৪৪ বার পঠিত

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের নেপথ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জড়িত বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পুলিশের হেফাজতে থাকা কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরুর পর প্রথম এ বিষয়ে মুখ খুললেন খামেনি।

আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের চরম শত্রুরা ‘দাঙ্গা’র নেপথ্যে ‘কলকাঠি নাড়ছে’। প্রায়শই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ইরানের চরম শত্রু হিসেবে উল্লেখ করে থাকেন তিনি।

নারী অধিকারের দাবিতে চলমান এ বিক্ষোভে পবিত্র কোরআন পোড়ানো হয়েছে বলেও অভিযোগ তুলেছেন আয়াতুল্লাহ খামেনি। খবর বিবিসির

আজ সোমবার পুলিশ ও সামরিক বাহিনীর ক্যাডেটদের গ্রাজুয়েশন অনুষ্ঠানে খামেনি বলেন, মাসা আমিনির মৃত্যুতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কিন্তু কোনো প্রমাণ ছাড়াই কিছু মানুষ হিজাব খুলে ফেলেছে, পবিত্র কোরআন পুড়িয়েছে এবং মসজিদে ও গাড়িতে আগুন লাগিয়েছে। আমি পরিস্কারভাবে বলছি, এসব দাঙ্গা এবং অস্থিতিশীলতা আমেরিকা ও দখলদার ভুয়া জায়নবাদী রাষ্ট্রের কারসাজি। দেশে-বিদেশে তাদের ভাড়াখাটা এজেন্টরা কিছু ইরানির সহায়তায় এসব করছে।

এদিকে সর্বশেষ রোববার রাতে তেহরানের শরিফ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশ গুলি চালিয়েছে বলে জানা গেছে। শিক্ষার্থীরা দেশটির নৈতিকতা পুলিশের হেফাজতে থাকা কুর্দি তরুণী মাসা আমিনির (২২) মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন। গত ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে তাঁর মৃত্যু হয়। এরপর থেকে দেশটিতে নারীরা বিক্ষোভ শুরু করেন।

শরিফ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গাড়ি পার্কিং এলাকায় শিক্ষার্থীদের বড় একটা অংশকে নিরাপত্তাকর্মীদের হামলা থেকে বাঁচতে মাটিতে শুয়ে থাকতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নিরাপত্তাকর্মীদের শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা গেছে।

মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ছড়ানো বিক্ষোভ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। ইরানে বেশ কয়েক বছর এমন অস্থিরতা দেখা যায়নি। ইরানে চলমান বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে এ পর্যন্ত বিশ্বের ১৫০টির বেশি শহরে সমাবেশ হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102